ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

ইসরায়েলি হামলায় হামাসের সামরিক প্রধান নিহত

ইরানের মাটিতে হামাসপ্রধান ইসমাইল হানিয়াকে হত্যার সেই রেশ কাটতে না কাটতেই এবার সংগঠনটির সামরিক শাখা আল কাসেম ব্রিগেডের প্রধান মোহাম্মদ দেইফকে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (১ আগস্ট) ইসরায়েলি সামরিক বাহিনী এ তথ্য প্রকাশ করে। তবে বিবিসি ও রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, গত মাসেই এক বিমান হামলায় মোহাম্মদ দেইফকে হত্যা করা হয়।এক বিবৃতিতে আইডিএফ জানায়, ১৩ জুলাই খান ইউনুস অঞ্চলে পরিচালিত এ বিমান হামলায় মোহাম্মদ দেইফকে হত্যা করা হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয় বলে জানায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী।


বলা হয়ে থাকে গত বছরের ৭ অক্টোবর আল কাসেম ব্রিগেডের পরিচালিত অপারেশন আল আকসা ফ্লাডের অন্যতম পরিকল্পনাকারী ছিলেন মোহাম্মদ দেইফ। গাজাজুড়ে হামাসের সুড়ঙ্গ নেটওয়ার্ক স্থাপন ও বিধ্বংসী বোমা তৈরির কারিগর হিসেবে তাকে চিহ্নিত করে থাকে ইসরায়েল।

ads
ads
ads

Our Facebook Page

↑